Advertisement
E-Paper

প্রকাশিত হল নিট এমডিএস-এর সিটি ইন্টিমেশন স্লিপ, জানা যাবে কোন শহরে পড়েছে পরীক্ষা

‘সিটি ইন্টিমেশন স্লিপ’ থেকে শুধুমাত্র কোন শহরে পরীক্ষা পড়েছে তা জানা যায়। পরীক্ষাকেন্দ্র, সময়-সহ বাকি বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাডমিট কার্ড থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৪১
সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ।

সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল (এনবিইএমএস) ২০২৬-এর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মেডিক্যাল ইন ডেন্টাল সার্জারির (নিট এমডিএস) ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা কে, কোন শহর থেকে পরীক্ষা দেবেন, তা নিট এমডিএস-এর পোর্টাল থেকে জানা যাবে।

‘সিটি ইন্টিমেশন স্লিপ’ থেকে শুধুমাত্র কোন শহরে পরীক্ষা পড়েছে, তা জানা যায়। পরীক্ষাকেন্দ্র, সময়-সহ বাকি বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাডমিট কার্ড থেকে। ডেন্টাল সার্জারিতে স্নাতকোত্তরের প্রবেশিকার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ২৯ এপ্রিল থেকে। পরীক্ষা হবে ২ মে। দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথম ভাগে ১০০টি প্রশ্ন থাকে সময় দেওয়া হয় ৭৫ মিনিট এবং দ্বিতীয় ভাগে ১৪০টি প্রশ্নের উত্তর লিখতে হয় ১০৫ মিনিটের মধ্যে। দু’টি ভাগ মিলিয়ে মোট ২৪০টি প্রশ্ন থাকে। ২ জুন ফলপ্রকাশ হতে পারে।

কী ভাবে দেখতে পাবেন ‘সিটি ইন্টিমেশন স্লিপ’?

Advertisement

১। পরীক্ষার্থীদের natboard.edu.in -এ যেতে হবে।

২। সেখানে ‘নিট এমডিএস রেজিস্ট্রেশন ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

৪। লগ ইন করার পরই শহরের নাম দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, নিট এমডিএস পরীক্ষার জন্য ‘ডেমো টেস্ট’ চালু করা হয়েছে এনবিইএমএস-এর তরফে। এটি একটি প্রস্তুতি পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে দেওয়া অনুশীলন করার সুযোগ দেওয়া হচ্ছে। মূলত, পরীক্ষার ধরন, প্রশ্নপত্র, সময়ের জ্ঞান-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সড়গড় হতে পারে সে জন্যই এই মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

NEET MDS NEET MDS 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy