Advertisement
E-Paper

হাতে মাত্র এক দিন! সোমবার বাঁকুড়ায় স্বাস্থ্য অধিকর্তা নিয়োগের জন্য কী যোগ্যতা প্রয়োজন?

আগ্রহী প্রার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সরকারি ওয়েবসাইট-https://www.wbhealth.gov.in/pages/career-এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২০:৫১
সোমবার বাঁকুড়ায় স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ

সোমবার বাঁকুড়ায় স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বাঁকুড়ায় মেডিক্যাল অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সরকারি ওয়েবসাইট-https://www.wbhealth.gov.in/pages/career-এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

বাঁকুড়া জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন প্রকল্পের জন্য স্বাস্থ্য অধিকর্তা (এনইউএইচএম)পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে। এর জন্য একটিই শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিযুক্ত প্রার্থীকে ইউপিএইচসি-১-এ পোস্টিং দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিবিএস ডিগ্রি-সহ এক বছর ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও থাকা প্রয়োজন।

বয়ঃসীমা: এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ৬২ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন কাঠামো: এই পদের জন্য নির্বাচিত প্রার্থীকে মাসিক ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: ইন্টারভিউটি আগামী ১৪ নভেম্বর সকাল ১১ টা থেকে আয়োজিত হবে।

ইন্টারভিউয়ের স্থান: ইন্টারভিউটি বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার অফিসেই আয়োজিত হবে।

ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথি ও তার এক কপি ফটোকপি এবং একটি পাসপোর্ট সাইজ় ছবি নিয়ে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

West Bengal Health and Family Welfare Department Medical Officer bankura Contractual Employment Eligibility National Health Mission doctor Medical Government Job West Bengal Employment Recruitment Jobs Education Career
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy