Advertisement
E-Paper

বেঙ্গালুরুতে চাকরি করছেন! একই সঙ্গে মিলতে পারে পিএইচডি- র সুযোগ, কোথায় আবেদন করবেন?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, জিয়োলজি, হিন্দি, ইতিহাস, কন্নড়-সহ আরও বিষয় নিয়ে পড়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, জিয়োলজি, হিন্দি, ইতিহাস-সহ একাধিক বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বায়োকেমিস্ট্রি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, কমার্স, গণজ্ঞাপন, অর্থনীতি, এডুকেশন, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক সায়েন্স, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, জিয়োলজি, হিন্দি, ইতিহাস, কন্নড়, আইন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, জীববিজ্ঞান, ম্যানেজমেন্ট, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, পারফর্মিং আর্টস, পদার্থবিদ্যা, ফিজ়িক্যাল এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিদ্যা, রুরাল ডেভেলপমেন্ট, সমাজবিদ্যা, রাশিবিজ্ঞান, তেলুগু, উর্দু, প্রাণিবিদ্যা বিষয়ে পিইএচডি করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy