Advertisement
E-Paper

স্নাতকের পর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা! চাকরির সুযোগ কেমন?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কোর্স করানো হয়। অনেক ক্ষেত্রেই ইনফরমেশন সায়েন্স বিভাগের মধ্যেই থাকে এই বিষয়টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৯:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্রন্থাগারে কোনও বইয়ের খোঁজ করতে গেলে সাহায্য নিতে হয় গ্রন্থাগারিকের। দিনে দিনে ডিজিটাল লাইব্রেরির চাহিদা বৃদ্ধি হচ্ছে। বাড়ছে গ্রন্থাগারবিদ্যা বা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ। তবে, এই বিষয় নিয়ে পড়তে হলে চাই স্নাতক যোগ্যতা প্রয়োজন। তার পর কী ভাবে এগোনো যাবে, চাকরির কী সুযোগ কেমন— রইল বিস্তারিত।

কোন কোন কোর্স রয়েছে?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কোর্স করানো হয়। অনেক ক্ষেত্রে ইনফরমেশন সায়েন্স বিভাগের মধ্যেই থাকে এই বিষয়টি। এ ছাড়াও, ব্যাচেলর ইন লাইব্রেরি সায়েন্স এবং ব্যাচেলর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পড়ার সুযোগ থাকে। ব্যাচেলর ডিগ্রির পর এই দুই বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ থাকে।

যোগ্যতা

এই বিষয়ে এক বছরের স্নাতক স্তরের কোর্স হয়। সাধারণত, গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং প্রশাসনিক বিষয়গুলি থাকে তার অন্তর্ভুক্ত। এই কোর্সটি দু’টি সেমেস্টারে পড়ানো হয়। দু’টি যোগ্যতার প্রয়োজন হয় এই কোর্সটি করার জন্য—

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০-৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হয়।

আবার, অনেক প্রতিষ্ঠান এই বিষয়ে কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে। সে পরীক্ষায় পাশ করতে হয় গ্রন্থাগারবিদ্যা পড়ার জন্য।

রাজ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, কলকাতা

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি-সহ আরও নানা প্রতিষ্ঠানেই সংশ্লিষ্ট বিষয়টি পড়ানো হয়।

দেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়

দিল্লি বিশ্ববিদ্যালয়

বাবাসাহেব ভীমরাও অম্বেডকর বিশ্ববিদ্যালয় (লখনউ)

পুদুচেরি বিশ্ববিদ্যালয়

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়

পটনা বিশ্ববিদ্যালয়

এ ছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই বিষয়ে।

পেশাগত সুযোগ

ল লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ওয়েব সংরক্ষণাগার, লাইব্রেরি ম্যানেজার, মেটা ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ডকুমেন্ট কন্ট্রোল স্পেশ্যালিষ্ট-সহ নানা পদে কাজের সুযোগ পাওয়া যেতে পারে যোগ্যতা অনুযায়ী। বেসরকারি সংস্থার পাশাপাশি মিলতে পারে সরকারি চাকরিও।

এ ছাড়া আইআইটি, এনআইটি, আইএসআই, সিএসআইআর বা ন্যাশনাল লাইব্রেরির মতো জাতীয় প্রতিষ্ঠানে ‘ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট’ বা ‘লাইব্রেরি ট্রেইনি’ হিসেবে চাকরি পাওয়া যেতে পারে।

library and information science

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy