Advertisement
E-Paper

বন্ধ হল প্রথম থেকে অষ্টম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক স্কলারশিপ, কেবল নবম-দশমে চালু

২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২১:৩৫
প্রি-ম্যাট্রিক স্কলারশিপ।

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের প্রি-ম্যাট্রিক স্কলারশিপটি এখন থেকে আর প্রথম থেকে অষ্টম শ্রেণির সংখ্যালঘু শিক্ষার্থীদের দেওয়া হবে না। কেবল মাত্র নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়ারাই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের এই স্কলারশিপটি পাবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

ন্যাশনাল স্কলারশিপের পোর্টালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে প্রি-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের এই নতুন নিয়মটি কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের পরামর্শ মেনেই চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯-এর শিক্ষার অধিকার আইনটি (আরটিই) সমস্ত সরকারকে বাধ্যতামূলক ভাবে শিশুদের বিনামূল্যে ও আবশ্যিক প্রাথমিক শিক্ষা (প্রথম থেকে অষ্টম শ্রেণি) প্রদানের বিষয়টি চালু করে। সেই জন্যেই কেবল নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়াদেরই কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের প্রি-ম্যাট্রিক স্কলারশিপটি দেওয়া হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কেবলমাত্র নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়ারাই এই স্কলারশিপটি পাবে। প্রতিষ্ঠানের নোডাল অফিসার, জেলার নোডাল অফিসার বা রাজ্যের নোডাল অফিসাররা সংখ্যালঘু মন্ত্রকের প্রি-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের জন্য সমস্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদনগুলি খতিয়ে দেখবেন।

প্রসঙ্গত, মার্চ মাসেই পার্লামেন্টে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পর ৫ কোটি ২০ লক্ষ স্কলারশিপ দেশের সংখ্যালঘু পড়ুয়াদের দেওয়া হয়েছে, যেখানে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আগে ৩.৩ কোটি স্কলারশিপ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

Pre Matric Scholarship Minority Students Scholarship Minority Affairs Ministry of Minority Affairs Ministry of Tribal Affairs Ministry of Social Justice and Empowerment School students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy