Advertisement
E-Paper

কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন করেছিলেন! বালবাটিকা স্তরের ফল দেখা যাবে কী ভাবে?

৮ এপ্রিল প্রথম ধাপে প্রকাশ করা হল বালবাটিকা স্তরে বাছাই হওয়া পড়ুয়াদের নাম। এর পর ৯ এপ্রিল প্রকাশিত হবে প্রথম শ্রেণিতে ভর্তির পড়ুয়াদের নাম। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রাথমিক তালিকা প্রকাশিত হতে পারে ১৬ ও ২১ এপ্রিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২০:০৪
প্রকাশিত হয়েছে কেভিএস-এর বালবাটিকা স্তরের ফল।

প্রকাশিত হয়েছে কেভিএস-এর বালবাটিকা স্তরের ফল। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বালবাটিকায় ভর্তির ফল প্রকাশ করেছে। এর পর প্রকাশিত হতে চলেছে প্রথম শ্রেণির ভর্তির ফল। লটারি পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া চলেছিল কেভিএস-এ। অভিভাবকেরা কেভিএস-এর নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। এ জন্য পড়ুয়ার ‘এনরোলমেন্ট নম্বর’ দিয়ে লগ-ইন করতে হবে।নির্বাচিত পড়ুয়াদের বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করছে কেভিএস।

৮ এপ্রিল প্রথম ধাপে প্রকাশ করা হল বালবাটিকা স্তরে বাছাই হওয়া পড়ুয়াদের নাম। এর পর ৯ এপ্রিল প্রকাশিত হবে প্রথম শ্রেণিতে ভর্তির পড়ুয়াদের নাম। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রাথমিক নির্বাচনের তালিকা প্রকাশিত হতে পারে ১৬ ও ২১ এপ্রিল। যদিও, এই ফল শুধুমাত্র নির্বাচিত কিছু অঞ্চলের জন্য প্রকাশিত হয়েছে। কেরল, পুদুচেরি এবং অসমের জন্য বালবাটিকার এবং প্রথম শ্রেণির লটারি ফলাফল ১০ এপ্রিল ঘোষণা করা হবে। ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যদি আসন শূন্য থাকে, তা হলে অফলাইনে স্কুলে স্কুলে ভর্তির প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কেভিএস।

কেভিএস-এ প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার অধিকার আইনের আওতায় ২৫ শতাংশ আসন সংরক্ষিত থাকে তফসিলি জাতি ও উপজাতির জন্য। এর মধ্যে ১৫ শতাংশ আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জন্য ৭.৫ শতাংশ আসন সংরক্ষিত থাকছে। অর্থনৈতিক ভাবে দুর্বল এবং ওবিসি পড়ুয়াদের জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত। এই পদ্ধতি মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Advertisement
Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy