Advertisement
E-Paper

ভাস্কর্য-সহ দৃশ্যকলার নানা বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ, ভর্তির প্রক্রিয়া শুরু রবীন্দ্রভারতীতে

ফ্যাকাল্টি অফ ভিসুয়াল আর্টস বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া স্নাতক হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকোত্তরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৩:৩৫
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সংগৃহীত ছবি।

দৃশ্যকলার নানা বিষয় নিয়ে উচ্চ স্তরে পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠান। ফ্যাকাল্টি অফ ভিসুয়াল আর্টস বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া স্নাতক হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকোত্তরে। দু’বছরের চারটি সেমেস্টারে ভাগ করা থাকবে সম্পূর্ণ কোর্সটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পেইন্টিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট, গ্রাফিক্স- প্রিন্টমেকিং অ্যান্ড অ্যাপ্লাইড আর্ট বিষয়ে মাস্টার অফ ফাইন আর্টস ডিগ্রির সুযোগ রয়েছে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ ফাইন আর্টস বা চারুকলার ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও, মিউজ়িয়োলজি বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।

কী ভাবে ভর্তি হওয়া যাবে?

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৮ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Rabindra Bharati University Admission 2025 Post Graduation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy