Advertisement
E-Paper

জয়েন্ট ছাড়াই এরোনটিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি-তে স্নাতকের সুযোগ, কোথায় ভর্তি হতে পারবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ-এর তরফে ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি কোর্সের অধীনে এরোনটিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি বিষয়টি পড়ানো হয়। ওই বিষয়টি নিয়ে দ্বাদশ উত্তীর্ণেরাও পড়ার সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২

ছবি: সংগৃহীত।

এরোনটিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ মিলতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ-এ। জয়েন্ট এন্ট্রান্স ছাড়াই ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি কোর্সের অধীনে ওই বিষয়টি পড়ানো হবে। উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করার পরই সংশ্লিষ্ট ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে।

সকলের জন্য শিক্ষা, এই ভাবনা থেকেই বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের অধিকর্তা ভি কামাকোটি জানিয়েছেন, এরোনটিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি নিয়ে কাজের সুযোগ বেড়েছে। ওই বিভাগে বিশেষজ্ঞদের চাহিদাও রয়েছে। স্কুলের পড়াশোনার পর আগ্রহীদের শুরু থেকে সবটা শেখানোর কথা ভেবেই কোর্সটিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

এ ছাড়াও যাঁরা তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর পড়াশোনা সম্পূর্ণ করেছেন, তাঁরাও উল্লিখিত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। নিয়মিত ক্লাসের পাশাপাশি, হাতকলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। সেমেস্টার পদ্ধতিতে মোট চার বছরের কোর্স করানো হবে। তবে, কেউ চাইলে প্রথম থেকে তৃতীয় বছরের মধ্যেও কোর্স শেষ করার সুযোগ পাবেন।

ক্লাস হবে অনলাইনে। হাতেকলমে প্রশিক্ষণের জন্য শুধুমাত্র আইআইটি, মাদ্রাজের ক্যাম্পাসে আসতে হবে। এ ছাড়াও ইন্টার্নশিপের সুযোগ থাকছে, যেখানে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, ফাইনাইট এলিমেন্ট মেথড-সহ বিভিন্ন ধরনের টুল ব্যবহারের কৌশল শিখে নেওয়ার সুযোগ থাকছে। আবেদনের পোর্টাল দ্রুতই চালু করতে চলেছে আইআইটি, মাদ্রাজ।

BS Degree in IIT Madras Online Classes Space Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy