Advertisement
E-Paper

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে কাজের সুযোগ, কোন পদে?

ইংরেজি, বেদিক স্টাডিজ, বাংলা, ইতিহাস, অর্থনীতি, হিন্দি, ভোকাল মিউজিক-সহ আরও বিভাগে নেওয়া হবে কর্মী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৩:২৮
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে স্বল্প সময়ের জন্য এই পদে কর্মী নেওয়া হবে। বিশেষ প্রোজেক্টে কাজ করতে হবে। ইংরেজি, বেদিক স্টাডিজ, বাংলা, ইতিহাস, অর্থনীতি, হিন্দি, ভোকাল মিউজিক, রবীন্দ্র সঙ্গীত, ড্রামা এবং অ্যাপ্লাইড আর্ট বিভাগে নেওয়া হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। কাজের মেয়াদ ৬ মাস। প্রতি মাসে ৮ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য প্রতিটি বিভাগের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা দরকার। এর পর আবেদনের জন্য বরাদ্দ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া প্রয়োজন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

RBU Recruitment 2023 Rabindra Bharati University Job Vacancy WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy