Advertisement
E-Paper

ভোটের মধ্যেই রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ! নবম-দশমের কাউন্সেলিং কবে, জানালো এসএসসি

সোমবার সন্ধ্যায় এসএসসি-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত একাধিক বিষয়ে নবম-দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ নেওয়া হবে। এসএসসি জেলাভিত্তিক আঞ্চলিক দফতরে এই কাউন্সেলিং করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২২:২৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অবেশেষে নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ভোটের সঙ্গেই রাজ্যের জুড়ে চলবে শিক্ষক নিয়োগের কাজ।

সোমবার সন্ধ্যায় এসএসসি-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত একাধিক বিষয়ে নবম-দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ নেওয়া হবে। এসএসসি জেলাভিত্তিক আঞ্চলিক দফতরে এই কাউন্সেলিং করা হবে। কবে কোন বিষয় তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে তা জানানো হবে বিজ্ঞপ্তির মাধ্যমে। এমনই উল্লেখ করা হয়েছে এসএসসি তরফে।

শুধু নবম-দশমের তথ্য যাচাই নয়, পাশাপাশি একাদশ-দ্বাদশ শ্রেণির পরবর্তী পর্যায়ের কাউন্সলিং করে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে মার্চেই। ২৪ মার্চ থেকে ৮ মে পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। একাদশ-দ্বাদশ শ্রেণির কাউন্সলিং হবে কেন্দ্রীয় ভাবে আচার্য সদনে। এ ক্ষেত্রে কবে কোন বিষয় কাউন্সেলিং হবে তা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই সাতটি বিষয়ে ১৮২ জনের তথ্য যাচাই সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন।

WBSSC counselling WB Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy