Advertisement
E-Paper

শুরু হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং, প্রথম দিন ডাকা হল ২০৪ জনকে

দ্বিতীয় পর্যায়ে মোট ১০টি বিষয় প্রায় ৩৬০০ প্রার্থীকে সুপারিশপত্র দেবে এসএসসি। মঙ্গলবার কম্পিউটার অ্যাপ্লিকেশন ও রাশিবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের ডাকা হয়েছিল। এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে হিন্দি বিভাগে ছিলেন ১৮১ জন ও বাংলা বিভাগের ছিলেন তিন জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:০৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার। প্রথম দিন দু’টি বিষয়ের জন্য ২০৪ জন প্রার্থীকে ডাকা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে মোট ১০টি বিষয় প্রায় ৩৬০০ প্রার্থীকে সুপারিশপত্র দেবে এসএসসি। মঙ্গলবার কম্পিউটার অ্যাপ্লিকেশন ও রাশিবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের ডাকা হয়েছিল। এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে হিন্দি বিভাগে ছিলেন ১৮১ জন ও বাংলা বিভাগের ছিলেন তিন জন। এর মধ্যে হিন্দি বিভাগের দু’জনের সুপারিশ পত্র বাতিল করা হয়েছে। এরা দু’জনেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষক পদপ্রার্থী যাদের শংসাপত্রে গোলমাল রয়েছে বলে এসএসসি সূত্রের খবর। একজন কাউন্সেলিংয়ে এসে‌ও সুপারিশপত্র গ্রহণ করেনি। আর একজন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ ১৮৪ জনের মধ্যে ১৮০ জন সুপারিশ পত্র পেয়েছেন।

রাশিবিজ্ঞানে মোট ১৭ জনকে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য, তারা সকলেই সুপারিশপত্র নিয়ে বলে জানাচ্ছে এসএসসি।

কমিশনের তালিকা অনুযায়ী, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ মার্চ থেকে এবং চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ২৪ মার্চ রাশিবিজ্ঞান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হল। এর পর ধাপে ধাপে বাণিজ্য, পুষ্টিবিদ্যা, হিন্দি ভাষা ও সাহিত্য, হোম ম্যানেজমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও ভূগোলের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। সবশেষে ১৩, ১৬ এবং ১৭ এপ্রিল গণিতের কাউন্সেলিংয়ের মাধ্যমে এই পর্ব শেষ হবে। প্রতিটি বিষয়ের জন্যে নির্দিষ্ট তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে শুধু ১০ টি বিষয় নয়। প্রথম পর্যায় সাতটি বিষয়ে ৫০০ টি শূন্য পদের মধ্যে ১৮২ জনকে ইতিমধ্যেই সুপারিশপত্র দিয়েছে এসএসসি। ওই বিষয়গুলির জন্য বাকি ৩০০ পদের জন্য কাউন্সেলিং হবে এই পর্যায়ে। এমনই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ ভোটের আবহে প্রায় ৩৬০০ প্রার্থী চাকরি সুপারিশপত্র পেতে চলেছেন।

WBSSC WB Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy