Advertisement
E-Paper

অপেক্ষার অবসান! এসএসসি সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত

যে পরীক্ষার্থীরা এসএসসি সিজিএল-এর পরীক্ষাটি দেবেন তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ গিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৮:৫৩
এসএসসি সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ।

এসএসসি সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ। প্রতীকী ছবি।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এসএসসি সিজিএল প্রথম স্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যে পরীক্ষার্থীরা এসএসসি সিজিএল-এর পরীক্ষাটি দেবেন তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ গিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

এসএসসি সিজিএল প্রথম স্তরের পরীক্ষাটি ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে আয়োজিত হবে। এই পরীক্ষায় অবজেকটিভধর্মী প্রশ্নপত্রের উত্তর দিতে হবে মোট ১ ঘণ্টা সময়ের মধ্যে। প্রতি প্রশ্নে থাকবে ২ নম্বর। পরীক্ষার্থীকে মোট ২০০ নম্বরের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. পরীক্ষার্থীকে প্রথমে এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ যেতে হবে।

২. এর পর হোম পেজে 'এসএসসি সিজিএল টায়ার ১ অ্যাডমিট কার্ড ২০২২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কে ঢুকে লগ ইন ডিটেলস দিলেই পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন।

৪. এ বার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পরীক্ষার্থীরা একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

SSC CGL Exam Staff Selection Commission Admit Card Jobs Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy