Advertisement
E-Paper

মাধ্যমিক পাশে সার্ভে অব ইন্ডিয়ায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজারের বেশি

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১৭:৩১
সার্ভে অব ইন্ডিয়া।

সার্ভে অব ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সার্ভে অব ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মোটর ড্রাইভার কাম মেকানিক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২১টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। হিন্দি অথবা ইংরেজি ভাষা জানা প্রয়োজন। সঠিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির মেকানিকের কাজও জানা দরকার। ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীর জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে সার্ভে অব ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সার্ভে অব ইন্ডিয়া-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Survey of India Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy