Advertisement
E-Paper

লোকভবন থেকে হঠাৎ নির্দেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থগিত হল কর্মসমিতির বৈঠক

কর্মসমিতির এক সদস্য জানান, বৈঠক স্থগিত হওয়ায় নানা সমস্যা হবে। একজন শিক্ষক তাঁর প্রকল্পের জন্য প্রায় ৫০ লক্ষ পেয়েছেন। সে জন্য কর্মমিতির অনুমোদন প্রয়োজন। তাঁর কাজ পিছিয়ে যাবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২২:২৮
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্থগিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির বৈঠক। আগামী শুক্রবার, ৮ মে ওই বৈঠক আয়োজনের কথা ছিল। সূত্রের খবর, বুধবার লোকভবন থেকে বৈঠক স্থগিত করার নির্দেশ আসে। যদিও কোনও কারণ দেখানো হয়নি বলে জানা গিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তার মধ্যে যেমন বেশ কিছু পাঠ্যক্রম পরিবর্তনের বিষয় ছিল, তেমনই ছিল রিসার্চ এবং ডেভলপমেন্ট কমিটি তৈরি উদ্যোগও। কিন্তু আপাতত সেগুলি স্থগিত হল বলেই জানা গিয়েছে।

কর্মসমিতির এক সদস্য জানান, বৈঠক স্থগিত হওয়ায় নানা সমস্যা হবে। একজন শিক্ষক তাঁর প্রকল্পের জন্য প্রায় ৫০ লক্ষ পেয়েছেন। সে জন্য কর্মমিতির অনুমোদন প্রয়োজন। তাঁর কাজ পিছিয়ে যাবে।

কী কারণে হঠাৎ বৈঠক স্থগিত করা হল, তা অবশ্য জানা যায়নি। শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলছে, বিজেপি সরকার গঠন হয়নি বলেই কি অপেক্ষা করতে হচ্ছে? যদিও বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা। সেখানে সরকার গঠন সংক্রান্ত কোনও অসুবিধার কথা নয়।

শিক্ষক সংগঠন জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “এটা খুব দুঃখজনক। ৫০ লক্ষ টাকার গবেষণার কাজ আটকে গেল। ছাত্রছাত্রীরাও এতে ক্ষতিগ্রস্ত হল।”

EC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy