Advertisement
E-Paper

আধার কার্ডের অফিসে ইন্টার্নশিপ, কাজ শেখার সুযোগ স্নাতকদের, কারা আবেদন করতে পারবেন?

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং ডিজ়াইন শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরেরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) থেকে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৩০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আধার কার্ডের অফিসে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের ছ’মাস থেকে এক বছর পর্যন্ত কাজ শেখাবেন বিশেষজ্ঞেরা। সুযোগ দেওয়া হবে ২৮ জনকে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) থেকে ইন্টার্নশিপ করার জন্য প্রার্থীদের স্নাতক কিংবা স্নাতকোত্তর হতে হবে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং ডিজ়াইন শাখার বিভিন্ন বিষয়ে ওই ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও যাঁরা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর হয়েছেন, তাঁরা ইউআইডিএআই-এর অধীনে প্রশিক্ষণ পাবেন।

ইন্টার্নশিপের জন্য বাছাই করা ব্যক্তিদের সংস্থার প্রযুক্তি বিভাগের কাজ শেখানো হবে। তাই, তাঁদের ইউজ়ার ইন্টারফেজ়, ইউজ়ার এক্সপেরিয়েন্স, ইনফরমেশন আর্কিটেকচার, টাইপোগ্রাফি, কালার থিয়োরি, ডেটা ইঞ্জিনিয়ারিং, পাইথন প্রোগ্রামিং-এর মতো বিষয়ে দক্ষতা থাকা চাই।

Advertisement

আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। প্রার্থীদের মেধা, দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। এই বিষয়ে বিশদ জানতে ইউআইডিএআই-এর ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

UIDAI job trainning Career Options After BSc Engineers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy