Advertisement
E-Paper

উচ্চ শিক্ষার বিষয় হতে পারে যোগাসন! কোথায় পড়া যাবে, কোন যোগ্যতা প্রয়োজন?

উচ্চ মাধ্যমিকের পর যোগ নিয়ে স্নাতক পড়া যায়। পরবর্তী সময়ে স্নাতকোত্তর এবং পিএইচডি-র সুযোগও রয়েছে। যোগবিদ্যা নিয়ে কোথায় পড়ানো হয়, ভর্তি হতে কোন যোগ্যতা প্রয়োজন হয় এবং চাকরি ক্ষেত্রে কী কী সুযোগ রয়েছে— সে সবের খুঁটিনাটি রইল এই প্রতিবেদনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৯:০৯
যোগবিদ্যা পড়ার খুঁটিনাটি।

যোগবিদ্যা পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

শরীর এবং মন সুস্থ রাখতে যোগাভ্যাসের এক বড় গুরুত্ব রয়েছে। প্রাচীন ভারতীয়েরা এই যোগ চর্চা করতেন, তার সঙ্গে জড়িয়ে রয়েছে নৃত্য এবং অন্য নানা কলাবিদ্যা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও সুস্থতার জন্য যোগাভ্যাসের গুরুত্ব অস্বীকার করতে পারে না। বিশেষত জীবনচর্যাগত যে সব অসুখ আধুনিক জীবনে ক্রমশ চেপে বসছে, তা থেকে মুক্তির উপায় হতে পারে যোগ।

উচ্চ মাধ্যমিকের পর যোগ নিয়ে স্নাতক পড়া যায়। পরবর্তী সময়ে স্নাতকোত্তর এবং পিএইচডি-র সুযোগও রয়েছে। যোগবিদ্যা নিয়ে কোথায় পড়ানো হয়, ভর্তি হতে কোন যোগ্যতা প্রয়োজন হয় এবং চাকরি ক্ষেত্রে কী কী সুযোগ রয়েছে— সে সবের খুঁটিনাটি রইল এই প্রতিবেদনে।

ভারত সরকারের আয়ুষ মন্ত্রক যোগাসন নিয়ে বেশ কিছু ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেশন কোর্স চালু করেছে। পাশাপাশি রাজ্যের নানা শিক্ষা প্রতিষ্ঠানেও এই নিয়ে পড়ানো হয়।

Advertisement

যোগ্যতা

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। এই ক্ষেত্রে যে কোনও বিভাগের পড়ুয়ারাই যোগবিদ্যা নিয়ে পড়তে পারেন। তবে এই কোর্সে তত্ত্বগত পড়াশোনার তুলনায় প্রায়োগিক ক্লাসের সংখ্যা বেশি হয়ে থাকে। অর্থাৎ, শারীরিক কসরতের প্রয়োজন হয়। তাই শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজন।

কোন কোন কোর্স রয়েছে?

বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে স্নাতকস্তরে যোগাসন নিয়ে ব্যাচেলর অফ সায়েন্স হিসাবে এই ডিগ্রি কোর্স করা যাবে। পাশাপাশি এই বিষয়ে নিয়ে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি পড়ার সুযোগও রয়েছে। এর পর বিএসসি যোগা, মেডিক্যাল, প্যারামেডিক্যাল, ফিজিওথেরাপি এবং অন্য বিজ্ঞান বিষয়ে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে পড়তে পারবেন মাস্টার অফ সায়েন্স। মাস্টার অফ আর্টস পড়ার সুযোগও একই ভাবে রয়েছে।

এ ছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন যোগা থেরাপি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন যোগ থেরাপি ফর মেডিকোস অ্যান্ড প্যারামেডিকোস, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন যোগ এডুকেশন, ডিপ্লোমা ইন যোগ সায়েন্স, ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং-সহ নানা ধরনের সার্টিফিকেট কোর্স পড়ার সুযোগও রয়েছে।

রাজ্যে কোথায় পড়ানো হয় এই বিষয়?

বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে যোগবিদ্যার পাঠ পড়ানো হয়।

কাজের সুযোগ

কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে যোগ প্রশিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। এমনকি নিজের উদ্যোগে ক্লাস করানোর সুযোগও রয়েছে এই পেশায়। বড় হাসপাতালে ‘যোগ থেরাপিস্ট’ হিসেবে নিযুক্ত হয়ে কাজের সুযোগ রয়েছে। আয়ুষ মন্ত্রক, ক্রীড়া দফতর এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পে যোগ বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়।

Admission Yoga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy