Advertisement
E-Paper

ইউপিএসসি সিডিএস ১-এর মূল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে

২২ নভেম্বর ২০২২, ইউপিএসসি -এর অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৮:৩৫
ইউপিএসসি সিডিএস ১-এর মূল পরীক্ষার ফলাফল প্রকাশ।

ইউপিএসসি সিডিএস ১-এর মূল পরীক্ষার ফলাফল প্রকাশ। প্রতীকী ছবি।

ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিডিএস (কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস) ১ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২২ নভেম্বর ২০২২, ইউপিএসসি-এর অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ইউপিএসসি এর https://www.upsc.gov.in/ এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।

ইউপিএসসি সিডিএস ১ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে, এপ্রিল ২০২২ এর সার্ভিস সিলেকশন বোর্ড দ্বারা আয়োজিত ইন্টারভিউ পরীক্ষার ভিত্তিতে। ফলাফলের তালিকা অনুয়ায়ী মোট ১৬৪ জন প্রার্থী যোগ্য হয়েছেন। যা তিনটি ভাগে বিভক্ত। সম্ভবত ২০২৩-এর জানুয়ারি মাস থেকে কোর্সগুলি শুরু হবে।

এক নজরে জেনে নিন, কী ভাবে দেখতে পারবেন ফলাফল:

ইউপিএসসি এর https://www.upsc.gov.in/ এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে।

হোয়াটস নিউ এর মধ্যে ‘ফাইনাল রেজাল্ট: কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের এগজামিনেশন (১), ২০২২’-এ যেতে হবে।

এর পরেই প্রার্থীরা ফলাফল দেখতে পেয়ে যাবেন।

নিজের রোল নম্বর দিয়ে ফলাফল খুঁজে নিতে পারবেন প্রার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

UPSC CDS UPSC result Exam West Bengal India Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy