Advertisement
E-Paper

খুব শীঘ্রই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ

পরীক্ষার্থীরা ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ গিয়ে তাঁদের রেজাল্টটি দেখতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২১:১৫
ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ফল।

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ফল। প্রতীকী ছবি।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)সিভিল সার্ভিসের মূল পরীক্ষার রেজাল্টটি খুব শীঘ্রই প্রকাশ করবে। পরীক্ষার্থীরা ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ গিয়ে তাঁদের রেজাল্টটি দেখতে পারবেন।

যে পরীক্ষার্থীরা পরীক্ষায় পাশ করবেন তাঁদের নাম ও ক্রমিক সংখ্যা প্রকাশ করবে কমিশন। যাঁরা সিভিল সার্ভিসের মূল পরীক্ষায় পাশ করবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইউপিএসসি-র লিখিত পরীক্ষাটি গত ১৬,১৭,১৮,২৪ ও ২৫ সেপ্টেম্বর নাগাদ আয়োজিত হয়েছিল।

কী ভাবে রেজাল্ট ডাউনলোড করবেন?

১.পরীক্ষার্থীদের ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ যেতে হবে।

২. এর পর 'ওয়াটস নিউ' বিভাগে গিয়ে ‘রিটেন রেজাল্ট-সিভিল সার্ভিসেস মেন এগজামিনেশন, ২০২২’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. পরীক্ষার্থীরা এ বার স্ক্রিনে দেখতে পাবেন রেজাল্টটি।

৪. এ বার পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

UPSC UPSC Exam UPSC CSE result Civil Service Examination Union Public Service Comission UPSC Examination Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy