Advertisement
E-Paper

বিশেষ প্রজেক্টের জন্য ফেলো নেওয়া হবে বিশ্বভারতীতে, জেনে নিন আবেদনের পদ্ধতি

মাসিক ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৭:২৪
বিশ্বভারতী।

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতীর ওয়েবসাইটে আগেই প্রকাশিত হয়েছিল রসায়ন বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়ার বিজ্ঞপ্তি। প্রথমে ২২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। পরে আবারও ২০ মার্চ প্রকাশিত হয় বিজ্ঞপ্তিটি। সেখানেই আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে রসায়ন বিভাগের এসইআরবি (সিনথেসিস, সেল্ফ-অ্যাসেম্বলি অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন্স অব গ্লিসারল বেসড অ্যাম্পিফিলিক পলিথিওরেথেন) প্রজেক্টের কাজের জন্য। ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত কাজের মেয়াদ হবে। তবে, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নে স্নাতকোত্তর হতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, নেট/ গেট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ২৮ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। মাসিক ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথির স্বপ্রত্যয়িত ফোটোকপি বিজ্ঞপ্তিতে ঠিকানায় জমা করতে হবে এবং আইডিতে মেল করে দিতে হবে। ২০ মার্চ থেকে ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Visva Bharti Job Recruitment Vacancy Job Vacancy Emplyment Fellowship Govt university
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy