Advertisement
E-Paper

প্রকাশিত মাধ্যমিক ২০২৬-এর ফলাফল, ৬৯৮ নম্বর পেয়ে প্রথম অভিরূপ, কী ভাবে দেখবেন ফলাফল?

পরীক্ষার ৯০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। চলতি বছর বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:৫১
মাধ্যমিকের ফল প্রকাশিত।

মাধ্যমিকের ফল প্রকাশিত। ছবি: সংগৃহীত।

৮ মে, বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৬-এর মাধ্যমিক ফলাফল। এ বার পরীক্ষার ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। চলতি বছর বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি।

এ বার মাধ্যমিকে নিয়মিত পড়ুয়াদের মধ্যে নাম নথিভুক্ত করেছিল মোট ৯ লক্ষ ৯ হাজার ৪৩০ জন। সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ১ হাজার ৭২৪ জন। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৮৪৪ জন। ছাত্রী সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৮৮০ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। ৯৯.৭১ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুল থেকে উত্তীর্ণ হয়েছে ও।

কী ভাবে দেখবেন ফলাফল?

১. পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in -এ যেতে হবে।

২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এ বার নিজেদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

৪. মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

প্রথম দশে রয়েছে ১৩১ জন। এর মধ্যে উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, বীরভূমের ছ’জন, দক্ষিণ ২৪ পরগনার ১১ জন, পূর্ব মেদিনীপুরের ২৩জন, বাঁকুড়ার ১৪ জন, নদিয়া থেকে তিন জন, আলিপুরদুয়ার জেলা থেকে দু’জন, দক্ষিণ দিনাজপুর থেকে তিন জন, উত্তর ২৪ পরগনা থেকে আট জন, পশ্চিম মেদিনীপুর থেকে তিন জন, পূর্ব বর্ধমান থেকে পাঁচ জন, হুগলি থেকে ন’জন, কোচবিহার থেকে সাত জন, পুরুলিয়া ন’জন, মালদহ থেকে পাঁচ জন, মুর্শিদাবাদ থেকে তিন জন, হাওড়া থেকে চার জন পড়ুয়া, পশ্চিম বর্ধমান থেকে এক জন এবং জলপাইগুড়ি থেকে এক জন পড়ুয়া রয়েছে।

WBBSE WBBSE Madhyamik 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy