Advertisement
E-Paper

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে টেস্ট পরীক্ষা?

এই দিনগুলির মধ্যেই স্কুলগুলিকে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১২:৪১
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২২ সালের টেস্ট পরীক্ষার দিন ঠিক করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। আগামী ১৭ থেকে ৩০ নভেম্বর মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা আয়োজিত হবে। এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে। এই দিনগুলির মধ্যেই স্কুলগুলিকে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুলগুলিই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। এবং প্রতি দিন পরীক্ষা হয়ে গেলে সেই পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে পর্ষদকে। মেল করে স্কুলগুলিকে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে। আগামী মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র যে ধাঁচে তৈরি হবে, তা অনুসরণ করেই টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

https://wbbse.wb.gov.in/Web/Home?l=Z%2F%2F2JeEw6P%2FkXiUjdLauQg%3D%3D মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।

Madhyamik test examination Schedule Exam Pattern West Bengal Board Exam Date Notice West Bengal Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy