এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জাতারার গারোলি গ্রামে। পুলিশ জানিয়েছে, গত তিন মাস আগে ওই মহিলার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর এক বছরের শিশু কন্যাকে নিয়ে শ্বশুর যোগেশ্বর লোধির সঙ্গে গারোলিতেই থাকতেন তিনি। সোমবার সন্ধ্যায় মহিলাকে ঘরে আটকে ধর্ষণ করে তাঁর শ্বশুর। পুলিশকে পুরো বিষয়টি জানানো হুমকি দিলে যোগেশ্বর গৃহবধূর মাথায় পাথর দিয়ে আঘাত করে খুন করেন। বিষয়টি জানানজানি হওয়ার পরই গ্রাম ছেড়ে পালায় যোগেশ্বর। জাতারার এসডিপিও এন কে পরিহার জানান, মঙ্গলবার সকালে অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেন। সেই সঙ্গে তার দোষও স্বীকার করেন। পুলিশ যোগশ্বরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
গত ১৫ জুন খান্ডোয়াতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁরই স্বামী ও গ্রামের আরও ন’জনের বিরুদ্ধে। শুধু গণধর্ষণই নয়, বিবস্ত্র করে গ্রামে ঘোরানো এমনকী মহিলার গশ বছরের ছেলের সামনে প্রস্রাব খেতে বাধ্য করা হয়েছিল। উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশে পর পর ঘর্ষণের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।