Advertisement
E-Paper

গণধর্ষণের পর হত্যার চেষ্টা উত্তরপ্রদেশে, ধৃত ২

বাইশ বছরের এক তরুণীকে গণধর্ষণ করার পর খুনের চেষ্টায় দু’জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। দেওরিয়া জেলার খামপার এলাকায় এই ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ১৩:৩৯

বাইশ বছরের এক তরুণীকে গণধর্ষণ করার পর খুনের চেষ্টায় দু’জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। দেওরিয়া জেলার খামপার এলাকায় এই ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার এস চানাপ্পা বুধবার জানিয়েছেন, মুন্না গুপ্ত নামে এক টেম্পোচালক এবং তার সহকারী জয় শর্মা গত সোমবার রাতে একটি ফাঁকা জায়গায় ওই তরুণীকে নিয়ে যায়। অভিযোগ, ওই তরুণীকে সেখানে গণধর্ষণ করে অভিযুক্ত দু’জন। নির্যাতিতা তরুণী চিত্কার করতে থাকলে অভিযুক্তরা তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে বলেও অভিযোগ। এর পরে নির্যাতিতা ওই তরুণী অজ্ঞান হয়ে যান। তাঁকে মৃত ভেবে পালিয়ে যায় দুই অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে এ দিন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

gang rare uttarpradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy