Advertisement
E-Paper

বিজেপি-র সংসদীয় কমিটি থেকে বাদ আডবাণী-যোশী

দশ দিন আগেই তিনি নিজের টিম গঠন করেছেন। মঙ্গলবার সেই অমিত শাহের নেতৃত্বেই গঠিত হল বিজেপি-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংসদীয় বোর্ড। প্রত্যাশা মতোই বোর্ডের বাইরে রাখা হয়েছে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর যোশীকে। একটি পরামর্শদাতা কমিটি গঠন করে তার সদস্য করা হয়েছে এই দুই বিজেপি নেতাকে। কমিটিতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ১৬:৫০

দশ দিন আগেই তিনি নিজের টিম গঠন করেছেন। মঙ্গলবার সেই অমিত শাহের নেতৃত্বেই গঠিত হল বিজেপি-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংসদীয় বোর্ড। প্রত্যাশা মতোই বোর্ডের বাইরে রাখা হয়েছে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর যোশীকে। একটি পরামর্শদাতা কমিটি গঠন করে তার সদস্য করা হয়েছে এই দুই বিজেপি নেতাকে। কমিটিতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামও। পরামর্শদাতা এই কমিটিতে রয়েছেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলীয় সভাপতি অমিতও। শেষ তিন জনের নাম সংসদীয় বোর্ডের সদস্য হিসেবেও রয়েছে।

দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহকে বিজেপি মনোনীত করে গত ৯ জুলাই। এর ঠিক এক মাস পরে সংসদীয় বোর্ডের অনুমোদন পান অমিত। দায়িত্ব পাওয়ার পর গত ১৬ অগস্ট অমিত তাঁর টিমের নাম ঘোষণা করেন। তাৎপর্যপূর্ণ ভাবে এই টিম থেকে বাদ পড়ে প্রাক্তন সাধারণ সম্পাদক বরুণ গাঁধীর নাম। তালিকায় ঢুকে পড়েন ইয়েদুরাপ্পা। ওই দিনই সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। কেন না, দলে প্রস্তাব ছিল আডবাণী এবং যোশীর নাম সংসদীয় বোর্ডের বাইরে রেখে তাঁদেরকে নিয়ে একটি পরামর্শদাতা কমিটি গঠন করা হোক। কিন্তু এই প্রস্তাবে বিতর্ক দানা বাঁধতে পারে ভেবে ওই দিন তা ঘোষণা করা হয়নি। এ দিন ‘মার্গ দর্শক’ নামের সেই পরামর্শদাতা কমিটির সদস্য হিসেবে আডবাণী-যোশীর নাম ঘোষণা করা হয়। পাশাপাশি, ঘোষিত হয় সংসদীয় বোর্ডের সদস্যদের নামও। ১২ জনের সেই বোর্ডে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy