Advertisement
E-Paper

বাসের ধাক্কায় মৃত্যু, ভাঙচুর, চালক প্রহৃত

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ১৫:০৪

বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করা ভাঙচুর চালানো হল একটি বেসরকারি বাসে। মারধর করা হল বাসের চালককে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালককে উদ্ধার করে অবস্থা নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তারাতলা মোড়ের কাছে। মৃতের নাম স্বপন ঘোষ (৪৫)। বাড়ি বিষ্ণুপুরের রাশকুঞ্জে। বাসটিকে আটক করে চালক অশোক সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে ডায়মন্ড হারবার রোড দিয়ে সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন স্বপন ঘোষ। তারাতলা মোড়ের কাছে অন্য একটি বেসরকারি বাসকে ওভারটেক করার সময় ২১/১ রুটের বাসটি সোজা ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। জখম অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

bus accident taratola more death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy