Advertisement
E-Paper

মালদহ গণধর্ষণ-কাণ্ডে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত

মালদহ গণধর্ষণ-কাণ্ডে নয়া মোড়! প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, নিজের বন্ধুদের সঙ্গে প্রেমিকাকে গণধর্ষণ করেছে তাঁর প্রেমিক পিন্টু খান। এই ঘটনায় শনিবার রাতে পিন্টু ও তার বন্ধু শেখ বদরুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মালদহ জেলা আদালত। আদালতে পুলিশ ধৃতদের চোদ্দো দিনের হেফাজতের জন্য আবেদন করে। ওই ঘটনায় বাকি অভিযুক্তরা এখনও ফেরার বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ১৮:৩২
আদালতের পথে ধৃত পিন্টু খান ও শেখ বদরুদ্দিন। রবিবার মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

আদালতের পথে ধৃত পিন্টু খান ও শেখ বদরুদ্দিন। রবিবার মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

মালদহ গণধর্ষণ-কাণ্ডে নয়া মোড়! প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, নিজের বন্ধুদের সঙ্গে প্রেমিকাকে গণধর্ষণ করেছে তাঁর প্রেমিক পিন্টু খান। এই ঘটনায় শনিবার রাতে পিন্টু ও তার বন্ধু শেখ বদরুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মালদহ জেলা আদালত। আদালতে পুলিশ ধৃতদের চোদ্দো দিনের হেফাজতের জন্য আবেদন করে। ওই ঘটনায় বাকি অভিযুক্তরা এখনও ফেরার বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তরুণীর প্রেমিক মানিকচকের বাসিন্দা ও পেশায় কাপড় বিক্রেতা পিন্টু বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় পিন্টুর সঙ্গে মালদহে যাচ্ছিলেন ওই তরুণী। সে সময় তরুণীকে গোপালপুরে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাঁচ দুষ্কৃতী। সে সময় দুষ্কৃতীরা পিন্টুকে গাছের সঙ্গে বেঁধে রাখে বলে অভিযোগ উঠেছিল। কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশের দাবি, অন্য কেউ নয়, নিজের বন্ধুদের সঙ্গে ওই তরুণীকে ধর্ষণ করে পিন্টুও। ঘটনার পরে ওই তরুণীর প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেন গ্রামের বাসিন্দারা। এ নিয়ে শনিবার মালদহের মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy