Advertisement
E-Paper

মেয়াদের অধের্ক জেলে কাটানো বিচারাধীন বন্দিদের মুক্তির নিদের্শ

যে সমস্ত বিচারাধীন বন্দি তাঁদের অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক সময় জেলে কাটিয়েছেন তাঁদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী দু’মাসে সপ্তাহে এক বার করে এলাকার জেলগুলি পরিদর্শন করে এই ধরনের বিচারাধীন বন্দিদের চিহ্নিত করতে জেলাস্তরের বিচারকদের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ১ অক্টোবর থেকে জেলগুলি পরিদর্শন করে কত জন বন্দিকে মুক্তি দেওয়া হল সে বিষয়ে দু’মাস পরে আদালতকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২২

যে সমস্ত বিচারাধীন বন্দি তাঁদের অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক সময় জেলে কাটিয়েছেন তাঁদের অবিলম্বে জামিনে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী দু’মাসে সপ্তাহে এক বার করে এলাকার জেলগুলি পরিদর্শন করে এই ধরনের বিচারাধীন বন্দিদের চিহ্নিত করতে জেলাস্তরের বিচারকদের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ১ অক্টোবর থেকে জেলগুলি পরিদর্শন করে কত জন বন্দিকে মুক্তি দেওয়া হল সে বিষয়ে দু’মাস পরে আদালতকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে কেন্দ্রকে উপযুক্ত পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিনা বিচারে কাশ্মীরের জেলে আটক বিচারবিভাগীয় বন্দিদের মুক্তির বিষয়ে এক জনস্বার্থ মামলার রায় ঘোষণা করার সময়ে শুক্রবার এই মন্তব্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। বিচারব্যবস্থার উন্নতিতে টাকার ঘাটতির জন্যও এ দিন উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

দীর্ঘ দিন আটক বিচারাধীন বন্দিদের বিষয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। ২৯ অগস্ট এ বিষয়ে কেন্দ্রকে রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিল আদালত। বিষয়টি নিয়ে কেন্দ্রকে চুপ করে বসে না থেকে কার্যকরী ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়। এ দিন ডিভিশন বেঞ্চ জানায়, বিচারাধীন বন্দিদের মধ্যে প্রায় ৩১ হাজার পিছিয়ে পড়া জনজাতির। তাঁদের সঠিক দেখভাল করা রাজ্যগুলির কর্তব্য।

বিচারবিভাগের উন্নতির জন্য টাকার অভাবের কথাও বলেছে শীর্ষ আদালত। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রকে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার কথাও বলা হয়েছে।

supreme court undertrails
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy