Advertisement
E-Paper

১৯শে পর্যন্ত ইডি-র হেফাজতে প্রশান্ত

সারদা গার্ডেন্সের ম্যানেজার প্রশান্ত নস্কর বিষ্ণুপুর ও তার লাগোয়া এলাকায় সারদা গোষ্ঠীর হয়ে জমি কেনার জন্য রাজ্যের মন্ত্রী মদন মিত্রের সাহায্য নিয়েছিলেন বলে ইডি-র দাবি। ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযোগ, প্রভাব খাটিয়ে এবং প্রায় জোর করে কম দামে জমি মালিকদের কাছ থেকে সেই সব জমি কেনা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৩

সারদা গার্ডেন্সের ম্যানেজার প্রশান্ত নস্কর বিষ্ণুপুর ও তার লাগোয়া এলাকায় সারদা গোষ্ঠীর হয়ে জমি কেনার জন্য রাজ্যের মন্ত্রী মদন মিত্রের সাহায্য নিয়েছিলেন বলে ইডি-র দাবি। ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অভিযোগ, প্রভাব খাটিয়ে এবং প্রায় জোর করে কম দামে জমি মালিকদের কাছ থেকে সেই সব জমি কেনা হয়েছিল।

সোমবার অভিযুক্ত প্রশান্তকে ফের আদালতে হাজির করিয়ে ইডি জানায়, অভিযুক্তকে জেরা করে বেশ কিছু নতুন তথ্যপ্রমাণ মিলেছে। সেই সব তথ্য খতিয়ে দেখে নতুন তথ্যপ্রমাণ জোগাড়ের জন্য অভিযুক্তকে আরও জেরার প্রয়োজন। আদালতে ইডি-র আবেদন, সেই কারণে প্রশান্তকে চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়া দরকার। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক নির্দেশ দেন, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই অভিযুক্তকে ইডি-র হেফাজতে রাখতে হবে।

বিভ্রান্তিকর তথ্য দেওয়া ও তদন্তে অসহযোগিতা করার জন্য গত ১৩ ফেব্রুয়ারি ইডি গ্রেফতার করে প্রশান্তকে। পরের দিন তাঁকে আদালতে হাজির করানো হয়। অভিযুক্তকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি-র হেফাজতে রাখতে বিচারক সেই দিন নির্দেশ দেন। সেই মতো এ দিন ফের প্রশান্তকে আদালতে হাজির করানো হয়।

saradha saradha scam prashanta naskar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy