Advertisement
২১ এপ্রিল ২০২৬
WB Assembly Elections 2026

৫ তারিখের পর শুধু বাংলা নয়, দেশ থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়িয়ে ছাড়ব! শালবনি থেকে তোপ শাহের

এক নজরে

১৬:১২ সর্বশেষ
পশ্চিমবঙ্গে চাষ হওয়া আলু ঝাড়খণ্ড, ওড়িশায় যেতে দেন না মমতা দিদি: শাহ
১৬:০৯
মমতা দিদির আমলে মা-বোনেরা সুরক্ষিত নন
১৬:০২
মমতাদির গুন্ডারা সব টাকা খেয়ে নিচ্ছে, ক্ষমতায় এলে সব হিসাব বুঝে নেব: শাহ
১৫:৫৭
৫ তারিখে উল্টো ঝুলিয়ে দেব: শাহ
১৫:৫৩
বিজেপি ক্ষমতায় এলে ৪ তারিখের পর মমতা দিদির গুন্ডাদের খুঁজে খুঁজে বার করে জেলে ভরব: শাহ
১৫:৪৭
বিজেপির সরকার এলে একটা কাঁকরও তুলতে দেব না নদী থেকে
১৫:৩৬
যে সব গুন্ডারা গরিবদের টাকা খেয়েছে, তাদের কাছ থেকে সব হিসাব বুঝে নেব
১৫:৩২
৫ তারিখের পর শুধু বাংলা নয় দেশ থেকে এক এক করে অনুপ্রবেশকারীকে তাড়িয় ছাড়ব
১৪:০৭
শালবনির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৪৫
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:১২ key status

পশ্চিমবঙ্গে চাষ হওয়া আলু ঝাড়খণ্ড, ওড়িশায় যেতে দেন না মমতা দিদি: শাহ

মমতা দিদি পশ্চিমবঙ্গে চাষ হওয়া আলু ঝাড়খণ্ড, ওড়িশায় যেতে দেন না। আলুচাষিরা ক্ষতিগ্রস্ত। আলুচাষিদের বলছি পাঁচ তারিখের পর আপনাদের চাষের আলু ঝাড়খণ্ড, ওড়িশায়। পুরো দাম মিলবে। আলুচাষিদের জন্য প্রতিটি মন্ডলে কোলস্টোরেজ বানানোর কাজ করব।  

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:০৯ key status

মমতা দিদির আমলে মা-বোনেরা সুরক্ষিত নন

মমতা দিদির আমলে মা-বোনেরা সুরক্ষিত নন। বাংলায় মমতার অনুপ্রবেশকারী গুন্ডারা সন্দেশখালিতে বছরে পর বছর মহিলাদের উপর অত্যাচার করেছে। আজ বলে যাচ্ছি, সন্দেশখালি হোক, আরজি কর বা দুর্গাপুর মেডিক্যাল কলেজ হোক কিংবা দক্ষিণ কলকাতার ল কলেজ,  প্রতিটি মহিলার উপর অত্যাচারের হিসাব নেব। মমতা দিদি বলেন, বোনেরা রাতে সাতটার পর বাইরে বেরোবে না। দিদি লজ্জা করো। মা-বোনেরা আপনারা নিশ্চিন্তে থাকুন, বিজেপিকে যদি ক্ষমতায় আনেন, মাঝরাতেও আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না।

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:০২ key status

মমতাদির গুন্ডারা সব টাকা খেয়ে নিচ্ছে, ক্ষমতায় এলে সব হিসাব বুঝে নেব: শাহ

পশ্চিম মেদিনীপুরের ১৫ আসনে বিজেপিকে জেতানোর কাজ আপনাদের করতে হবে। আমপানের সময় মোদীজি ৩০০০ কোটি টাকা পাঠিয়েছিলেন। কিন্তু সব টাকা মমতা দিদির গুন্ডারা খেয়ে নিয়েছে। কিন্তু আমি আপনাদের ভরসা দিচ্ছি, মমতার গুন্ডা যে সব গরিবের টাকা খেয়েছে, তাদের কাছ থেকে সব হিসাব বুঝে নেব। মোদীজি গরিবদের জন্য পাকা বাড়ি, রেশন দিচ্ছে, কিন্তু এই গুন্ডারা সেই টাকা খেয়ে নিচ্ছে।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৫৭ key status

৫ তারিখে উল্টো ঝুলিয়ে দেব: শাহ

মমতা দিদির গুন্ডা প্রতিবার ভোটারদের বিরক্ত করে। আমি আজ ওদের সতর্ক করছি, ২৩ তারিখে বাড়ির বাইরে যেন না বার হয়। মমতা দিদির সব গুন্ডারা কান খুলে শুনে রাখ, ২৩ তারিখে যদি কোনও ভোটারকে বিরক্ত করো, তা হলে ৫ তারিখে উল্টো ঝুলিয়ে দেব।

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৫৩ key status

বিজেপি ক্ষমতায় এলে ৪ তারিখের পর মমতা দিদির গুন্ডাদের খুঁজে খুঁজে বার করে জেলে ভরব: শাহ

শালবনিবাসী সিন্ডিকেটরাজে বিরক্ত। সিমেন্ট, বালি, ইট নিতে গেলে সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়। মমতাদিদির গুন্ডারা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। বিজেপিকে ক্ষমতায় আনুন, ৪ তারিখের পর এই গুন্ডাদের খুঁজে খুঁজে বার করে জেলে ভরব।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৪৭ key status

বিজেপির সরকার এলে একটা কাঁকরও তুলতে দেব না নদী থেকে

জিন্দাল স্টিলের প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটা দ্রুত শেষ করা হবে। শালবনির নদী থেকে বালি তোলা হয়। বিজেপির সরকার এলে একটা কাঁকরও তুলতে দেব না।

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৩৬ key status

যে সব গুন্ডারা গরিবদের টাকা খেয়েছে, তাদের কাছ থেকে সব হিসাব বুঝে নেব

মমতা দিদির গুন্ডা ভোটারদের বিরক্ত করে। সেই সব গুন্ডাদের বলছি, ২৩ তারিখে বাইরে যেন না বার হয়। তা হলে ৫ তারিখে উল্টো ঝুলিয়ে দেব। যে সব গুন্ডারা গরিবদের টাকা খেয়েছে, তাদের কাছ থেকে সব হিসাব বুঝে নেব।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৩২ key status

৫ তারিখের পর শুধু বাংলা নয় দেশ থেকে এক এক করে অনুপ্রবেশকারীকে তাড়িয় ছাড়ব

অনুপ্রবেশকারীদ‌ের বাংলার বাইরে বার করার জন্য ভোট দিন। বাংলায় অনুপ্রবেশ কারী থাকা উচিত? ওরা যুবকদের চাকরি কাড়ছে। মমতা দিদি ভোটব্যাঙ্কের লোভে অনুপ্রবেশকারীদের রাখছে। ৫ তারিখের পর শুধু বাংলা নয় দেশ থেকে এক এক করে অনুপ্রবেশকারীকে তাড়িয় ছাড়ব।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:০৭ key status

শালবনির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মঙ্গলবার পশ্চিমবঙ্গে আবার নির্বাচনী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম সভা করেন কার্শিয়াঙে। দ্বিতীয় সভা ছিল কুলটিতে। সেই সভা সেরে তিনি শালবনির জনসভায় পৌঁছেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy