Advertisement
২৮ মার্চ ২০২৬
নিউ টাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিউ টাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:৫৪
Share: Save:
সারকথা
তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করেছেন অমিত শাহ। এর জন্যেই ঝটিতি সফরে কলকাতায় এসেছিলেন তিনি। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:১৯ key status

৩৫ পাতার চার্জশিট

তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করলেন শাহ।

বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ কর্মসূচিতে (বাঁ দিক থেকে) রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের প্রধান বিমলশঙ্কর নন্দ, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার নিউ টাউনে।

বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ কর্মসূচিতে (বাঁ দিক থেকে) রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের প্রধান বিমলশঙ্কর নন্দ, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার নিউ টাউনে। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:১৬ key status

রাষ্ট্রপতি হেনস্থা নিয়ে তোপ

শাহ বলেন, ‘‘আদিবাসী, মহিলা রাষ্ট্রপতিকে কী ভাবে আপনারা অপমান করতে পারেন? দেশের প্রধানমন্ত্রীকে কী ভাবে অপমান করতে পারেন?’’

Advertisement
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:১৪ key status

বাঙালি হেনস্থা প্রসঙ্গে

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গে শাহ বলেন, ‘‘বাংলাদেশ থেকে যাঁরা ঢোকেন, তাঁরাও বাংলা বলেন। এ রাজ্যের কাউকে চিন্তা করতে হবে না। কিন্তু আমাদের দৃঢ় সঙ্কল্প, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে বার করব।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:০৯ key status

চাকরি প্রসঙ্গে

কর্মসংস্থান প্রসঙ্গে শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতির কারণে এ রাজ্যে শিল্প অন্ধকারে। তাই এখানে চাকরি নেই। কম রোজগার, কম বেতনের চাকরির কারণও সেই অনুপ্রবেশ।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:০৫ key status

মহিলা নিরাপত্তা প্রসঙ্গে

শাহ বলেন, ‘‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে শাস্তি পেতে হবে। কে অপরাধ করছে সেটা দেখা হয় না। আমাদের শাসন আছে, এমন সব রাজ্যেই এটা আমরা করে দেখিয়েছি। মহিলারা যাতে নিজেদের কথা বলতে পারেন, সেই পরিবেশ তৈরি করবে বিজেপি সরকার।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:০১ key status

অফিসারদের বদলি প্রসঙ্গে

পশ্চিমবঙ্গে প্রশাসনের আধিকারিকদের বদলি প্রসঙ্গে শাহ বলেন, ‘‘সারা দেশেই ভোটের আগে নির্বাচন কমিশন অফিসারদের বদলি করে। এটা নতুন কিছু নয়। এখানে সব আধিকারিক সরকারের হয়ে কাজ করেন। তাই এখানে বেশি পরিবর্তন হচ্ছে। অফিসারদের পরিবর্তন হয়েছে বলেই এ বার রামনবমীতে এই রাজ্যে হিংসা কম হয়েছে।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৫৯ key status

সমূলে উৎখাতের ডাক

শাহ বলেন, ‘‘১৫ বছরে কাটমানির সিন্ডিকেট তৈরি হয়েছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার। আমি বিশ্বাস করি, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। তাই আমাদের ভোট দেবেন। তৃণমূল সরকারকে সমূলে উৎখাত করুন।’’ তিনি আরও বলেন, ‘‘আজকের বাংলা কবিগুরুর বাংলা আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাঙালি অস্মিতাকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৫২ key status

মমতার সরকার কি ঘুমোচ্ছে?

অনুপ্রবেশকারী প্রসঙ্গে শাহ বলেন, ‘‘এত অনুপ্রবেশকারী ঢুকছে, মমতাজির সরকার কি ঘুমোচ্ছে? প্রশ্ন তুলবেন, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই কিছু করতে পারবে, যখন আপনি সীমান্তে বেড়া লাগাতে দেবেন। বিজেপি ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন‍্য প্রয়োজনীয় জমি এ রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রকে দেবে।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৪৮ key status

এসআইআর নিয়ে শাহ

কেন শুধু এই রাজ্যেই এসআইআর-এর জন্য সুপ্রিম কোর্টকে বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করতে হল? প্রশ্ন তুলেছেন শাহ। দাবি, এখানকার জেলাশাসকেরা নির্ভয়ে কাজ করছিলেন না। তাঁর কথায়, ‘‘মমতা যা খুশি অভিযোগ আনতে পারেন। কিন্তু অনুপ্রবেশকারীদের আমরা বার করবই।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৪৭ key status

‘ভিক্টিম কার্ড’

মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন শাহ। দাবি ভোট এলেই মমতা পা ভেঙে ফেলেন, অসুস্থ হয়ে পড়েন। কোনও না কোনও অসুস্থতা দেখিয়ে জনগণের সহানুভূতি চান। এ বার তা হবে না।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৪৫ key status

অঙ্গ বঙ্গ কলিঙ্গ

পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অঙ্গ বঙ্গ কলিঙ্গে এক সরকার আনার কথা বলেছেন শাহ। তাঁর কথায়, ‘‘অনেক বছর পর বাংলা বিহার ওড়িশায় একই দলের সরকার হতে চলেছে।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৪৪ key status

ভয়মুক্তির ভোট!

অমিত শাহ বলেন, ‘‘এই ভোট প্রাণনাশের ভয় থেকে মুক্তির ভোট, স্বাধীনতা চলে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট, জনবিন‍্যাস পরিবর্তনের ভয় থেকে মুক্তির ভোট, সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ভয় থেকে মুক্তির ভোট, রোজগার চলে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। একগুচ্ছ ভরসার পক্ষে দাঁড়ানোর ভোট।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৪১ key status

শুভেন্দুর ভূমিকা উল্লেখ

‘চার্জশিট’ প্রকাশ করতে গিয়ে রাজ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকার কথা আলাদা করে উল্লেখ করলেন শাহ। বললেন, ‘‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গ সফর করে বাংলার বেহাল দশার কথা জনতার কাছে পৌঁছে দিয়েছেন।’’ আলাদা করে কেবল শুভেন্দুর ভূমিকা উল্লেখ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৩৮ key status

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাবি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বলে দাবি করলেন অমিত শাহ।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৩৭ key status

একটাই রাস্তা বাকি

অমিত শাহ বলেন, ‘‘অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে। এখন একটাই রাস্তা বাকি অনুপ্রবেশের। তাই পশ্চিমবঙ্গের ভোট গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষা জড়িত এর সঙ্গে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূলের যে অরাজকতা এবং অপশাসন, তার কী সমাধান, তা-ও বলব। আগে চার্জশিট প্রকাশ করা হল। এর পরে আমরা জানাব যে, আমরা এর অবসানের জন‍্য কী করব।’’

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৩১ key status

জনগণের চার্জশিট প্রকাশ

শাহের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জনগণের চার্জশিট প্রকাশ’। ‘চার্জশিট’ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করলেন শাহ।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:০৭ key status

শুরু হতে দেরি

নিউ টাউনের যে হোটেলে শাহ রাতে ছিলেন, শনিবার বেলা ১২টা থেকে সেখানেই সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাতে কিছুটা দেরি হচ্ছে।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:০৬ key status

শাহের বিমানের অবতরণে বাধা

রাতে কলকাতায় অবতরণের সময় অমিত শাহের বিমান ঝড়বৃষ্টির মুখে পড়ে। প্রায় ৫৫ মিনিট তা আকাশে চক্কর কেটেছে। রাত ১টা ২০ মিনিট নাগাদ বিমানবন্দরে নামেন শাহ।

timer শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:০২ key status

কলকাতায় শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার গভীর রাতে  কলকাতায় পৌঁছেছেন। ঝটিতি সফরের শেষে শনিবার দুপুরেই তিনি ফিরে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy