Advertisement
E-Paper

বিশ্বকাপে গড়াপেটার গন্ধ! পরিকল্পনা করে ড্র হয়েছে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ? বিতর্কের মাঝে মুখ খুললেন অস্ট্রিয়ার কোচ

বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচ শেষ হয়েছে ৩-৩ অমীমাংসিত অবস্থায়। অনেকেই মনে করছেন, দুই দলই ড্রয়ের জন্য খেলতে নেমেছিল। ফলে বিশ্বকাপে গড়াপেটা হয়েছে কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২৩:১২
football

অস্ট্রিয়ার ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: রয়টার্স।

শনিবার রাতে বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচ শেষ হয়েছে ৩-৩ অমীমাংসিত অবস্থায়। ফলাফল দেখে অনেকেই মনে করছেন, দুই দলই ড্রয়ের জন্য খেলতে নেমেছিল। শেষ মুহূর্তে সংযুক্তি সময়ে যে ভাবে দুই দলই গোল করেছে, তাতে বিষয়টি আরও পরিষ্কার বলে মত তাঁদের। দুই দলই নকআউটে গিয়েছে। ফলে বিশ্বকাপে গড়াপেটা হয়েছে কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

যদিও এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। তিনি জানিয়েছেন, যে ভাবে ম্যাচের শেষে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাই সব জবাব দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

রাংনিক বলেছেন, “এই ম্যাচে যখন স্কোর ৩-৩, তখন এটা মনে করার কোনও কারণই নেই যে দুই দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে যা হয়েছে তা অবিশ্বাস্য।” উল্লেখ্য, ৯৩ মিনিটে গোল করে আলজেরিয়াকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। কিছু ক্ষণ পরেই অস্ট্রিয়ার পরিবর্ত খেলোয়াড় সাসা কালাজজিচ সমতা ফেরান।

রাংনিক বলেছেন, “তিন মিনিট বাকি ছিল তখন। কেউ যদি বলতে আসত ম্যাচের শেষটা ও রকম হবে, তাকে পাগল বলতাম। আমি ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি। শেষ দিকে এ রকম নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে, এমন কোনও ম্যাচ দেখেছি বলে মনে পড়ছে না। অনেকেই ভেবেছিলেন ০-০ বা ১-১ ড্র হবে। কিন্তু ৩-৩ স্কোর অবিশ্বাস্য একটা ফলাফল। লকার রুমে খেলোয়াড়দের পুরো পাগলের মতো অবস্থা হয়েছে। মনে হচ্ছে আলফ্রেড হিচকক এই নাটক লিখে গিয়েছেন।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
Austria Algeria

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy