Advertisement
E-Paper

মাকে প্রাণে মারার চেষ্টা বাবার! ৭ বছরের শিশুকন্যার তৎপরতায় প্রাণরক্ষা মহিলার, গ্রেফতার স্বামী

কন্যাসন্তান হওয়ার পর থেকেই তাঁর উপর প্রবল নির্যাতন করা হতো বলে দাবি করেন তরুণীর পরিজনেরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০১:০১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তির। মধ্যরাতে ওই দৃশ্য দেখে চিৎকার তাঁদের কন্যা সন্তানের। অল্পের জন্য রক্ষা মহিলার। গ্রেফতার স্বামী।

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার বাসিন্দা দক্ষিণ বাউরির সঙ্গে ২০১৮ সালে পাড়া থানা এলাকার বাসিন্দা এক মহিলার বিয়ে হয়। পরবর্তীকালে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। কন্যাসন্তান হওয়ার পর থেকেই তাঁর উপর প্রবল নির্যাতন করা হতো বলে দাবি করেন তরুণীর পরিজনেরা। পুলিশ আরও জনিয়েছে, গত সোমবার রাতে স্বামী তাঁকে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করেন। সেই সময় মহিলার আর্তনাদে তাদের ৭ বছরের মেয়ের ঘুম ভেঙে গেলে সে ঘরের দরজা খুলে দিলে ধৃতের বাবা এসে তাঁর পুত্রবধূকে রক্ষা করেন।

আহত অবস্থায় এই মহিলাকে মঙ্গলবার রঘুনাথপুর হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার অবধি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শনিবার তিনি সাঁতুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Attempt To Murder purulia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy