মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মমতা বলেন, “বিহারে ভোটের আগে দিয়েছিল আট হাজার। তার পর চালাল বুলডোজ়ার। আর এখন বলছে ফেরত দাও। এখানেও আবার জুমলা শুরু করছে। বলছে, ক্ষমতায় এলে নাকি মাসে তিন হাজার টাকা দেবে।”
মুখ্যমন্ত্রী জানান, সরকার চাকরি দিতে চাইলে সিপিএম এবং বিজেপির কয়েক জন কোর্টে চলে যায় আর মামলা করে। এই সূত্রেই তিনি বলেন, “আগে যারা সিপিএম করত, এখন তারাই বিজেপি।”
মুখ্যমন্ত্রী বলেন, “বটবৃক্ষ ছায়া দেয়। আর এরা বিষবৃক্ষ। সর্বক্ষণ বিষ ছড়াচ্ছে। চোখগুলো দেখলেই ভয় লাগে।”
মমতা বলেন, “আপনার নাম কেটে বহিরাগতেরা ভোট দিতে এলে ছেড়ে দেবেন? ভাল করে কান মুলে দেবেন। আর বিজেপি নেতাদের এমন শিক্ষা দেবেন, যাতে তাঁরা আর কখনও বাংলাকে চ্যালেঞ্জ করতে না-পারে।”
মমতা বলেন, “বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। এজেন্সি ভোট করাবে। আর কেন্দ্রীয় বাহিনী ভোটার তাড়িয়ে ছাপ্পা দেবে।”
জগৎবল্লভপুরের সভা থেকে মমতা বলেন, “তৃণমূলের এক জনকে গ্রেফতার করলে হাজার জন বেরোবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy