Advertisement
১৬ এপ্রিল ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:২৫
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:৪২ key status

বুথে বসার লোক নেই: মমতা

বিজেপির বুথে বসার লোক নেই বলে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বুথে বসার লোক নেই। এজেন্সিকে দিয়ে ফর্ম পূরণ করাচ্ছে। তাদের বুথে বসাচ্ছে। টাকার ভান্ডার নিয়ে এসেছে।”

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ key status

‘মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’

মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে কেন জোড়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটাও আসলে রাজ্য ভাগ, ভোটারদের নাম কাটা এবং এনআরসি করার চক্রান্ত। 

Advertisement
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:৩২ key status

যারা তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব: মমতা

নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, নাম বাদ দেওয়ার জন্যই যে এসআইআর, তা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন শাহ। এই সূত্রে তিনি বলেন, “যারা তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব।”

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:২৮ key status

‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে বিজেপিকে তোপ

বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “এত যখন কাজের ইচ্ছা, তখন ভোটের আগে করোনি কেন বাপু? এখন ফর্ম পূরণ করাচ্ছে। ফর্মে আপনাদের নাম-ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিচ্ছে। ভুলেও দেবেন না। যেটুকু ছিল, তা-ও লুট করে নেবে।”

Advertisement
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:১৮ key status

আইনশৃঙ্খলার ভার আগামী দিনে আমার হাতেই থাকবে: মমতা

মাথাভাঙার সভায় মমতা বলেন, “আমার হাতে আইনশৃঙ্খলার ভার এখন না-থাকলেও আগামী দিনে থাকবে।” কোচবিহারে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি।  বলেন, “ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে?”

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:১৩ key status

কোচবিহারের মাথাভাঙায় সভা মুখ্যমন্ত্রীর

কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ঘোকসাডাঙায় সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে। 

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy