মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকানো হচ্ছে বলে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এ-ও অভিযোগ যে, বৃহস্পতিবার অসমে ভোট দেওয়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে ট্রেনে চাপিয়ে ৫০ হাজার জনকে নিয়ে যাওয়া হয়েছিল।
মমতা বলেন, “একটি সংবাদে দেখলাম যে, ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। আমি এখনও সময় পাইনি। ব্লক স্তরে সমীক্ষা করার পরেই আমার পার্টি (দল) নিশ্চিত হয়ে বলতে পারবে।”
দেশের সব এজেন্সিকে বিজেপি কিনে নিয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরূপনগরের তেঁতুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে সভাটি হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy