E-Paper

১২ এফআইআর রুজু এনআইএ-র

ধৃতদের আগেই পুলিশি হেফাজতে পাঠিয়েছিল মালদহের মুখ্য বিচার বিভাগীয় আদালত। বিচারক ৪৬ জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:১৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটক করে রাখার ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশে কলকাতার সিবিআই বিশেষ আদালতে ১২টি এফআইআর দায়ের করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার রাতে ওই এফআইআর দায়ের করা হয় বলে আদালত সূত্রে খবর।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার খুনের চেষ্টা, অন্যায় ভাবে আটক করা, বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত সরাতে গেলে সরকারি কর্মীদের ওপর হামলা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের আদেশ অমান্য করা, সরকারি কর্মীদের আঘাত করা, সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর, অপরাধমূলক ভীতি প্রদর্শন, দীর্ঘ সময় জাতীয় সড়ক আটকে রেখে বেআইনি অবরোধ করার ধারায়। সূত্রের দাবি, আজ, বৃহস্পতিবার নিম্ন আদালতে ধৃতদের হেফাজতে চাইতে পারে এনআইএ।

মোথাবাড়ির ঘটনায় পুলিশ যে যে ধারায় মামলা রুজু করেছে, তা এনআইএ-র আওতায় আসে না। সে কথা তারা কোর্টে জানানোয় শীর্ষ আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতা অনুযায়ী এনআইএ-কে এই ঘটনার তদন্তভার দেয় এবং তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলে। ১৩ এপ্রিল পরবর্তী শুনানিতে সেই রিপোর্ট দিতে হবে এনআইএ-কে।

এই ঘটনায় ধৃতদের আগেই পুলিশি হেফাজতে পাঠিয়েছিল মালদহের মুখ্য বিচার বিভাগীয় আদালত। এ দিন বিচারক ৪৬ জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

NIA Mothabari

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy