Advertisement
E-Paper

আকাশবাণী কটকে চলছে কর্মীর খোঁজ, কোন শর্তে কারা পাবেন আবেদনের সুযোগ?

প্রসার ভারতী, দিল্লির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ক্যাজ়ুয়্যাল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের হিন্দি এবং ইংরেজির সঙ্গে ওড়িয়া ভাষায় সাবলীল হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪
আকাশবাণী কটক।

আকাশবাণী কটক। ছবি: সংগৃহীত।

আকাশবাণী কটকে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। প্রসার ভারতী দিল্লির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ক্যাজ়ুয়্যাল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। নিযুক্তকে আকাশবাণীর কটক দফতরে কাজ করতে হবে।

প্রার্থীদের অডিয়ো ও ভিডিয়ো এডিটিং এবং রেডিয়ো প্রোডাকশনের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও হিন্দি এবং ইংরেজির সঙ্গে ওড়িশা ভাষায় সাবলীল ভাবে টাইপ করতে জানতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন আকাশবাণী কর্তৃপক্ষ। বাছাই করা প্রার্থীদের কম্পিউটার অপারেশন এবং অডিয়ো ও ভিডিয়ো এডিটিং-এর প্রফিশিয়েন্সি টেস্ট দিতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই নিয়োগের সুযোগ মিলবে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গে পাঠাতে হবে ৩৫৪ টাকার একটি ডিমান্ট ড্রাফট। আবেদনপত্র ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে।

Central Govt Job Alert Job Vacancy Job Recruitment Job Applicants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy