জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুঁজছে কর্মী। ওই সংস্থাটি ওড়িশা-র সমুদ্রতটের জীববৈচিত্র্য নিয়ে গবেষণার কাজ করছে। এই প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
গবেষণা প্রকল্পে ওই কাজের জন্য প্রাণিবিদ্যায় উচ্চশিক্ষা থাকলে সুযোগ মিলতে পারে। তাঁদের রিমোট সেন্সিং, জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস), ইকোলজিক্যাল মনিটরিং সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
এ ছাড়াও মেরিন বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ওয়াইল্ডলাইফ, কনজ়ারভেশনাল বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তেরা ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। তাঁদের প্রতি মাসে ১৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। নিযুক্তদের ডেটা এন্ট্রির কাজে দক্ষতা থাকা প্রয়োজন।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এ জন্য ই-মেল মারফত তাঁদের ৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। নিযুক্তদের ওড়িশার গঞ্জামে কাজ করতে হবে।