Advertisement
E-Paper

জামাইষষ্ঠীর ভোজে পোলাওয়ের সঙ্গে রেঁধে ফেলুন মনমোহিনী চিংড়ি! রইল প্রণালী

জামাইষষ্ঠীর দিন হেঁশেলে নানা রকম তোড়জোড় থাকে। রান্নাঘরেই অনেকটা সময় কেটে যায়। অল্প সময় খরচ করে খুব সামান্য উপকরণ দিয়ে মনমোহিনী চিংড়ি চটজলদি বানিয়ে ফেলা যেতে পারে। জেনে নিন, রন্ধন প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২১:০২
চিংড়ির মনমোহিনী।

চিংড়ির মনমোহিনী। ছবি: সংগৃহীত।

জামাই চিংড়ি খেতে ভালবাসেন? জামাইষষ্ঠীতে চিংড়ির পোলাও থেকে চিংড়ির পকোড়া— সবই বানাচ্ছেন? সঙ্গে বানিয়ে ফেলতে পারেন চিংড়ির মনমোহিনী। খুব সামান্য উপকরণ দিয়ে সুস্বাদু এই পদটি চটজলদি বানিয়ে ফেলা যেতে পারে। জেনে নিন, রন্ধন প্রণালী।

উপকরণ:

৫০০ গ্রাম গলদা চিংড়ি

৪টি এলাচ

৩টি লবঙ্গ

২টি তেজপাতা

১ কাপ পেঁয়াজকুচি

১ চা চামচ আদাবাটা

১ চা চামচ রসুনবাটা

৫-৬টি কাঁচালঙ্কা

১ কাপ নারকেলের দুধ

১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

১ চা চামচ হলুদগুঁড়ো

আধ কাপ নারকেলকোরা

স্বাদ মতো নুন

পরিমাণ মতো সর্ষের তেল

২ টেবিল চামচ ধনেপাতাকুচি

প্রণালী:

নারকেল কোরা মিক্সিতে বেটে নিন। এ বার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ও নারকেলবাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে রাখুন। নুন-হলুদ মাখিয়ে নিন চিংড়ি মাছে। এ বারে কড়াইয়ে মাছ ভাজার তেলেই তেজপাতা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। এর মধ্যে বাটামশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মিনিট পাঁচেক পরে নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে অল্প জল মিশিয়ে দিলেই হবে। মশলা কষা হয়ে গেলে নারকেলের দুধ দিতে হবে। দুধটা ফুটলে চিংড়ি দিতে হবে। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে উপরে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ির মনমোহিনী।

Jamai Sasthi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy