ফিল্ম মেকিং, ফিল্ম প্রোগ্রামিং, সিনেমা স্টাডিজ় অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে পাওয়া যেতে পারে চাকরি! ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে মুম্বই।
অ্যাসোসিয়েট ফিল্ম প্রোগ্রামার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ছ’মাস কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে। প্রতি মাসে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিল্ম প্রোগ্রামিং, সিনেমা স্টাডিজ় , কমিউনিকেশন অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.nfdcindia.com/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।