Advertisement
E-Paper

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফিসার ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ, কোন পদে বেতন কত?

ইভেন্টস ম্যানেজার, হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট, হাউজ় কিপিং স্টাফ নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৬:৫৩
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফিসার ইনস্টিটিউট।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফিসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

দিল্লির এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফিসারস ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ইভেন্টস ম্যানেজার, হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট, হাউজ় কিপিং স্টাফ নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। একটি করে শূন্যপদ রয়েছে প্রতিটি পদে। ইভেন্টস ম্যানেজার বেতন পাবেন প্রতি মাসে ৪০ হাজার টাকা। হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্টের বেতন হবে ২৩,৩২২ টাকা, হাউজ় কিপিং স্টাফ বেতন পাবেন ১৯,১৩৬ টাকা প্রতি মাসে। প্রতিটি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy