Advertisement
E-Paper

চিকিৎসকদের কাজের সুযোগ দেবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, কোন বিভাগে হবে নিয়োগ?

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার-এর অধীন রেডিয়েশন মেডিসিন সেন্টারগুলিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার-এ চিকিৎসক প্রয়োজন। প্রতিষ্ঠানের রেডিয়েশন মেডিসিন সেন্টারগুলিতে কাজ করতে হবে। শূন্যপদ ২১টি।

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই সংস্থায় চাকরির সুযোগ পাবেন। তাঁদের জেনারেল মেডিসিন, কার্ডিয়োলজি, ডেন্টাল সার্জারি, হসপিটাল ম্যানেজমেন্ট, রেডিয়ো ডায়গনোসিস, অ্যানাস্থেশিয়া, প্যাথোলজি, নিউক্লিয়ার মেডিসিন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন-এর মতো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও চিকিৎসা ক্ষেত্রে চার থেকে আট বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ৬৭,৭০০ টাকা থেকে ৭৮,৮০০ টাকা বেতন হিসাবে পাবেন। তাঁদের বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার-এর মুম্বই এবং কলকাতার দফতরে কাজের সুযোগ পাবেন।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ৫০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

Govt Jobs 2026 Job Vacancy Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy