Advertisement
E-Paper

পরামর্শদাতা হিসাবে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন, কাদের আবেদন গ্রহণ করবে বোস ইনস্টিটিউট?

বোস ইনস্টিটিউট-এর তরফে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই পদে নিযুক্তের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫
বোস ইনস্টিটিউট।

বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

পরামর্শদাতা পদে সরকারি সংস্থায় কর্মী প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই পদে কাজের সুযোগ পাওয়া যাবে। শূন্যপদ একটি।

বোস ইনস্টিটিউট-এর তরফে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-অভিজ্ঞতা থাকলে ওই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

কেন্দ্রীয় সরকারি সংস্থায় আধিকারিক হিসাবে চাকরির পর বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীকে ওই পদের জন্য বেছে নেওয়া হবে। তাঁর কাস্টমস ক্লিয়ারেন্স, পারচেজ় সংক্রান্ত কাজে দক্ষতা থাকা প্রয়োজন। মোট এক বছরের চুক্তিতে ওই ব্যক্তিকে কাজ করতে হবে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। আবেদন ৯ মার্চের মধ্যে পাঠাতে হবে। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবে বোস ইনস্টিটিউট।

Consultant Jobs in India Bose Institute Govt Jobs 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy