Advertisement
E-Paper

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে চাই ১৫৪ জন কর্মী, আবেদনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি

চুক্তির ভিত্তিতে জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, পুষ্টিবিদ, চিফ মেডিক্যাল রেকর্ড অফিসার-সহ আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে কর্মী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের।

চুক্তির ভিত্তিতে জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, পুষ্টিবিদ, চিফ মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিক্যাল রেকর্ড অফিসার, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, চিফ নার্সিং অফিসার-সহ আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে কর্মী। জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-র জন্য সব ক’টি পদে নিয়োগ করা হবে। মোট ১৫৪ জনকে নিয়োগ করা হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন পদের নিরিখে ঠিক করা রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৮ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy