ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ওয়েব ডেভলপার, ম্যানেজার- এগজ়িকিউটিভ হোস্টেল এবং হসপিট্যালিটি সার্ভিসেস, এইচআর এগজ়িকিউটিভ, আইটি এগজ়িকিউটিভ, মেনটেনেন্স সুপারভাইজ়ার পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েব ডেভলপার প্রতি মাসে বেতন পাবেন ৭০ হাজার টাকা। ম্যানেজার পাবেন ৫০ হাজার টাকা, এইচআর এগজ়িকিউটিভ এবং আইটি এগজ়িকিউটিভের প্রতি মাসে বেতন হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা, মেনটেনেন্স সুপারভাইজ়ার পদে বেতন হবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রতি মাসে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় বয়স এবং শিক্ষাগত যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ অগস্ট ’২৩।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।