Advertisement
E-Paper

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ চাকরি, কোন কোন পদে নিয়োগ?

আইটি বিভাগে হেড, হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিভাগে সিনিয়র কনসালট্যান্ট-সহ অন্যান্য বিভাগে নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৫:৫৯
জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস।

জম্মুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সংস্থার তরফে জম্মুর বিজয়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ কর্মী নিয়োগ করা হবে। আইটি বিভাগে হেড, হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিভাগে সিনিয়র কনসালট্যান্ট, সিস্টেম অ্যানালিস্ট, ক্লিনিক্যাল ইনফরমেটিক্স স্পেশালিস্ট, ডেক্সটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার, অ্যাসেট কাম ভেন্ডার কোঅর্ডিনেটর, আইটি হেল্প ডেস্ক কোঅর্ডিনেটর, প্রোগ্রামার, ডেটাবেস অ্যাডমিন, ডেটা অ্যানালিস্ট এবং ওয়েব ডিজ়াইনার পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের বেতনও আলাদা। এই পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় যদি কোনও রকম সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেলে যোগাযোগ করা যেতে পারে। ২৪ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Recruitment 2023 Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy