কেন্দ্রীয় কয়লা মন্ত্রক অধীনস্থ সংস্থা নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড (এনসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদে প্রশিক্ষণ দেওয়া হবে। ওই বিভাগে মোট ২৭০ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ওই ডিপ্লোমা তিন বছরের কোর্স হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
ওই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রশিক্ষণ চলাকালীন তাঁদের বৃত্তি বাবদ প্রতি মাসে ৪৭,৩৩০ টাকা দেওয়া হবে। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে।
আগ্রহীদের এ জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৫ মার্চ। নিয়োগের শর্তাবলি এবং অন্য তথ্য জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।