Advertisement
E-Paper

পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্রে শিক্ষানবিশের খোঁজ! আবেদনের সুযোগ পেতে পারেন স্নাতকেরাও

নিযুক্তদের সপ্তম পে কমিশনের দশম বিন্যাস অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় এগ্‌জ়িকিউটিভ ট্রেনি প্রয়োজন। স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের ওই পদে নিয়োগ করা হবে। বাছাই করা প্রার্থীরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ চাকরি করতে পারবেন। ওই সংস্থার তরফে এই পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং, ফায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। তবে, ইঞ্জিনিয়ারিং শাখার উল্লিখিত বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পেতে পারেন। তাঁদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে। মোট ৩০জনকে নিয়োগ করবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

প্রাথমিক পর্যায়ে বাছাই করা প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ চলবে। তাঁদের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফায়ার সেফটি, হেলথ ফিজ়িক্স, রিঅ্যাক্টর ফিজ়িক্স বিভাগের কাজ শেখানো হবে। এর পর তাঁদের বিভিন্ন দফতরে কিংবা প্রকল্পে এগ্‌জ়িকিউটিভ ট্রেনি হিসাবে স্থায়ী পদে চাকরি করতে হবে। প্রশিক্ষণের সময় ৭৪,০০০ টাকা পারিশ্রমিক ধার্য করা হয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষার জন্য ১২০ মিনিট সময় ধার্য করা হয়েছে। পরীক্ষায় পাশ করার পর বাছাই করা ব্যক্তিদের ইন্টারভিউ নেওয়া হবে। অনলাইনে প্রার্থীদের আবেদন পাঠানোর সুযোগ থাকছে। আগ্রহীরা ৪ মার্চ-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

Nuclear Power Corporation of India Limited Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy