Advertisement
E-Paper

বেপরোয়া ভাবে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষে ছিটকে গেল ট্রাক! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লেভেল ক্রসিংয়ে প্রচণ্ড যানজট হয়ে রয়েছে। পথচারী ও যানবাহনের চালকেরা মরিয়া হয়ে সেটি পার করার চেষ্টা করছেন। এরই মধ্যে দূর থেকে একটি ট্রেনের হর্ন শোনা যায়। কিন্তু কাউকেই থামতে দেখা যায় না। ঠিক তখন একটি ট্রাকও ক্রসিংটি পার হওয়ার চেষ্টা করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১২:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারতে রেলের লেভেল ক্রসিংয়ে প্রায় সর্বত্র একই দৃশ্য দেখা যায়। সামান্য অপেক্ষা করতে নারাজ যানবাহন বা পথচারীরা। সড়ক ও লেভেল ক্রসিংয়ে কয়েক সেকেন্ড বাঁচানোর চেষ্টা কতটা মারাত্মক হতে পারে তা প্রমাণ করে দিয়েছে একটি ভিডিয়ো। সতর্কতা না শুনে দ্রুতগামী ট্রেন আসার মাঝে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে এমন এক ভয়াবহ ঘটনা ঘটল, যা দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা শিউরে উঠেছেন। লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে সজোরে ধাক্কা মারল দ্রুতগতিতে আসা একটি ট্রেন। সেই ভয়াবহ দৃশ্যটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেল ক্রসিংয়ে প্রচণ্ড যানজট হয়ে রয়েছে। পথচারী ও যানবাহনের চালকেরা মরিয়া হয়ে সেটি পার করার চেষ্টা করছেন। এরই মধ্যে দূর থেকে একটি ট্রেনের হর্ন শোনা যায়। কিন্তু তাতে কাউকেই থামতে দেখা যায়নি। এর মধ্যে একটি ট্রাকও ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি একটানা হর্ন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করলেও লোকজন তা উপেক্ষা করেন। রেললাইনের মাঝখানে ট্রাকটি পৌঁছোতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগামী ট্রেনটি সজোরে পণ্যবাহী ট্রাকটিকে ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রেনটিকেও থামিয়ে দিতে বাধ্য হন চালক। সংঘর্ষের পর ধুলো ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে, উপস্থিত লোকজনও হতবাক হয়ে যান। কয়েক জনকে দৌড়োদৌড়ি করতে দেখা যায়। আবার বেশ কয়েক জন দূরে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে থাকেন।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘স্বতন্ত্র_অনুজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। দুর্ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে তা ভিডিয়োয় উল্লেখ করা হয়নি। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকদের মধ্যে বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলছেন, ক্রসিংটিতে গেট ছিল না, যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। বহু ব্যবহারকারীই দুর্ঘটনার জন্য সরাসরি মানুষের অসাবধানতা এবং একগুঁয়েমিকে দায়ী করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং অসাবধানতা এবং একগুঁয়েমির ভয়ঙ্কর পরিণতি।’’

Rail Accident level Crossing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy