Advertisement
E-Paper

পাশে বসিয়ে চাকরির সংবাদ দিলেন তরুণ, সংস্থার নাম জানাতেই পুত্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস মাতলেন বাবা-মা!

ভাইরাল সেই ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, তরুণ বাবা-মাকে পাশে বসিয়ে ক্যামেরার সামনে নতুন চাকরির প্রস্তাব পাওয়ার কথা জানাচ্ছেন। তাঁদের কথোপকথনের পুরোটাই হচ্ছিল চোস্ত পঞ্জাবি ভাষায়। ছেলের মুখে আনন্দ সংবাদ শুনেই তাঁর বাবা সঙ্গে সঙ্গে হাসিমুখে ‘মুবারকান’ বলে তাঁকে অভিনন্দন জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ধরা দিয়েছে সাফল্য। খ্যাতনামী এক সংস্থার থেকে এসেছে চাকরির প্রস্তাব। মা-বাবাকে সোফায় বসিয়ে সেই সুখবর দিলেন পুত্র। চাকরি পাওয়ার খবর শোনামাত্র আনন্দে উদ্বেল হয়ে ওঠেন দু’জনেই। আশীর্বাদে ও ভালবাসায় ভরিয়ে দেন পুত্রকে। তার পরেই ছিল আসল চমক। কোন সংস্থায় তাঁর চাকরি হয়েছে তা অনুমান করতে বলেন বাবা-মাকে। সংস্থার নামটি শোনার পরই আনন্দে, আবেগে ভেসে যান তরুণে মা। সেই হৃদয়স্পর্শী ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, তরুণ বাবা-মাকে পাশে বসিয়ে ক্যামেরার সামনে নতুন চাকরির প্রস্তাব পাওয়ার কথা জানাচ্ছেন। তাঁদের কথোপকথনের পুরোটাই হচ্ছিল চোস্ত পঞ্জাবি ভাষায়। ছেলের মুখে আনন্দ সংবাদ শুনেই তাঁর বাবা সঙ্গে সঙ্গে হাসিমুখে ‘মুবারকান’ বলে তাঁকে অভিনন্দন জানালেন। আর তরুণের মা উত্তেজনায় তাঁকে শক্ত করে জড়িয়ে ধরেন। এর পর তরুণ তাঁদের সংস্থার নামটি অনুমান করতে বললেন।

বিন্দুমাত্র দ্বিধা না করে তাঁর মা উত্তর দিলেন, “গুগ্‌ল?” ছেলে এই উত্তরটি নিশ্চিত করতেই, তিনি অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করলেন, “সত্যি?” ছেলে হেসে ঘাড় নাড়তেই তাঁকে আবারও জড়িয়ে ধরলেন। গর্বে আপ্লুত বাবা খেলার ছলে পুত্রের গালে হালকা করে একটা চাপড় মেরে আদর করতে থাকলেন। পারিবারিক আবেগঘন মুহূর্তটি আরও গভীর হয়ে ওঠে যখন তরুণের মা ছেলের জন্য আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি বরাবরই বলে এসেছি ও যেখানেই চাকরি পাক না কেন, সেটা ভাল হবে। ওর নিজের পছন্দেরই হবে। এটা আমার মনের কথা।’’

ভিডিয়োটি ‘হরনভসিংহ০৭’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৫৮ হাজারের বেশি লাইক পড়েছে তাতে। এই পারিবারিক দৃশ্যটিকে ‘বাবা-মায়ের সুখের সংজ্ঞা’ বলে উল্লেখ করেছেন অনেকেই। ভিডিয়োটি দেখে প্রচুর নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, “প্রত্যেক মধ্যবিত্ত পরিবার এই মুহূর্তটির স্বপ্ন দেখে।”

Job Google
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy